০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home কলকাতা ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ! দমদম ক্যান্টনমেন্টের ভাড়াবাড়িতে তরুণীর রহস্যমৃত্যু, সিসিটিভি ভাঙল কে?
কলকাতাদুর্ঘটনাপশ্চিমবঙ্গ

ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ! দমদম ক্যান্টনমেন্টের ভাড়াবাড়িতে তরুণীর রহস্যমৃত্যু, সিসিটিভি ভাঙল কে?

Share
Share

দমদম: দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে বত্রিশ বছর বয়সী জয়া প্রামাণিক নামে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়। বুধবার রাতে ঘরের মেঝেতে কম্বলে ঢাকা অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রের খবর, মৃতার শরীরে একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

[TECHTARANGA-POST:11594]

 তিন বছরের এক সন্তান থাকা সত্ত্বেও পেশাগত কারণে জয়া শ্যামবাজারে এক পরিচিতের কাছে সন্তানকে রেখে বিভিন্ন জায়গায় যেতেন। বুধবার রাতে খুদেকে নিয়ে ভাড়াবাড়িতে ফেরার কথা থাকলেও ফোনে যোগাযোগ না পাওয়ায় পরিচিতরা খোঁজ নিতে এসে এই ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার ধরণ দেখে প্রাথমিক তদন্তে এটিকে স্পষ্ট খুনের মামলা বলেই মনে করছে পুলিশ।

[TECHTARANGA-POST:11639]

তদন্তে নেমে একাধিক চমকপ্রদ তথ্য পুলিশ কর্তাদের হাতে এসেছে। স্থানীয়দের দাবি, বেদিয়াপাড়ার ঝিল কলোনি এলাকার এক যুবকের নিয়মিত যাতায়াত ছিল ওই তরুণীর ঘরে। তবে অপরাধ ঢাকার উদ্দেশ্যে ভাড়াবাড়ির সামনের একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরমার করা হলেও পুলিশ অন্যান্য নজরদারি ফুটেজ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। স্থানীয় সূত্রের খবর, পেশায় যৌনকর্মী হিসেবে কাজ করতেন ওই তরুণী, তাই খুনের নেপথ্যে পুরনো কোনও আক্রোশ না কি অন্য কোনও অভিসন্ধি রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই সন্দেহভাজন যুবকের পাশাপাশি মৃতার একাধিক পরিচিত ও আত্মীয়দের ডেকে জেরা চালাচ্ছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *