০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ রং খেলা নিয়ে বচসা, মানিকচকে চলল গুলি! গণপিটুনিতে মৃত রেশন ডিলার, অগ্নিগর্ভ এলাকা
পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ

রং খেলা নিয়ে বচসা, মানিকচকে চলল গুলি! গণপিটুনিতে মৃত রেশন ডিলার, অগ্নিগর্ভ এলাকা

Share
রং খেলা নিয়ে বচসা, মানিকচকে চলল গুলি! গণপিটুনিতে মৃত রেশন ডিলার, অগ্নিগর্ভ এলাকা
প্রতীকী ছবি
Share

মানিকচক: দোল উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল হাহাকারে। রং খেলাকে কেন্দ্র করে সামান্য বচসা, আর তার জেরেই চলল গুলি। জখম হলেন এক নাবালকসহ চারজন। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারালেন অভিযুক্ত কিশোরের বাবা তথা স্থানীয় রেশন ডিলার। বুধবার রাতে মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

[TECHTARANGA-POST:7010]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ মথুরাপুর এলাকায় একদল যুবকের মধ্যে রং খেলা নিয়ে বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই ঝগড়া চরমে পৌঁছালে স্থানীয় রেশন ডিলার সমীর গুপ্তের ১৭ বছরের ছেলে আচমকাই গুলি চালাতে শুরু করে। বন্দুকটি সমীরবাবুর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

[TECHTARANGA-POST:7009]

কিশোরের চালানো গুলিতে ১০ বছরের এক শিশুসহ মোট চারজন গ্রামবাসী গুরুতর আহত হন। গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

[TECHTARANGA-POST:7008]

গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় কাহার পাড়া। উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে চড়াও হয়। শুরু হয় ব্যাপক ভাঙচুর। অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসী সমীর গুপ্তকে টেনে-হিঁচড়ে বের করে গণপিটুনি দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকাটি এখনও থমথমে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক কীভাবে নাবালকের হাতে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *