০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ কলকাতা দোলের সকালে আতঙ্ক পার্ক স্ট্রিটে: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরোনো বাড়ির একাংশ
কলকাতাপশ্চিমবঙ্গভারতবর্ষ

দোলের সকালে আতঙ্ক পার্ক স্ট্রিটে: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরোনো বাড়ির একাংশ

Share
Share

রঙের উৎসবের সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর কলকাতা। দোলের দিন সকালে পার্ক স্ট্রিট এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের একটি প্রাচীন বাড়ির একাংশ। জরাজীর্ণ এই বাড়ির ছাদের একটি বড় অংশ হঠাৎই ভেঙে পড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।


[TECHTARANGA-POST:6912]


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ছুটির দিন হওয়ায় এবং বাড়ির ওই অংশে সেই মুহূর্তে কেউ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে বিকট শব্দে বাড়ির কাঠামো ভেঙে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রিট থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাটি ঘিরে ফেলে উদ্ধারকাজ শুরু করা হয়।


[TECHTARANGA-POST:6915]

এলাকার বাসিন্দাদের দাবি, গত ২৭ শে ফেব্রুয়ারি কলকাতায় যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, তার ফলেই এই প্রাচীন বাড়িটির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘ দেড়শ বছর ধরে সংস্কারের অভাব এবং সাম্প্রতিক কম্পন— এই দুইয়ের জেরেই আজকের এই বিপর্যয় বলে মনে করা হচ্ছে।


[TECHTARANGA-POST:6914]

উৎসবের মরশুমে শহরের ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় পুরনো বাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত পুলিশ ও পুরসভা বিষয়টি খতিয়ে দেখছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *