০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ আইপ্যাক-তল্লাশির প্রতিবাদে পথে মমতা, যাদবপুর -হাজরা মিছিল শুক্রে!
পশ্চিমবঙ্গ

আইপ্যাক-তল্লাশির প্রতিবাদে পথে মমতা, যাদবপুর -হাজরা মিছিল শুক্রে!

Share
Share

ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) দফতরে কেন্দ্রীয় সংস্থা ইডির ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে শীতের সকালেও পারদ চড়ল রাজ্য রাজনীতিতে। এজেন্সি দিয়ে ‘ভয় দেখানোর’ রাজনীতির প্রতিবাদে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টোয় কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক কার্যালয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় দিনভর চলে নথিপত্র যাচাই। ইডি সূত্রে দাবি করা হয়েছে, নির্বাচনী তহবিলের উৎস এবং বিদেশি মুদ্রা সংক্রান্ত আইনি (FEMA) লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি। ল্যাপটপ, সার্ভার থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আইপ্যাকের ওপর এই আক্রমণকে বাংলার ওপর আক্রমণ হিসেবেই দেখছে শাসক দল। এর প্রতিবাদে শুক্রবার রাজপথে নামার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে

তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি এখন আইপ্যাকের মতো পেশাদার সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করছে। বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছিলেন, “সিবিআই-ইডি দেখিয়ে আমাদের দমানো যাবে না।” শুক্রবারের এই মিছিল আসলে কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির রাজনীতির বিরুদ্ধে এক বড়সড় প্রতিবাদী বার্তা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আইপ্যাক ইস্যুতে ইডির তল্লাশি এবং তার পাল্টা হিসেবে মমতার রাজপথে নামার সিদ্ধান্ত— সব মিলিয়ে ২০২৬-এর আগে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। শুক্রবারের মিছিল থেকে মুখ্যমন্ত্রী নতুন কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *