০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ আসানসোলে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’: জয়ের হুঙ্কার সুকান্তর
পশ্চিমবঙ্গ

আসানসোলে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’: জয়ের হুঙ্কার সুকান্তর

Share
Share

লোকসভা নির্বাচনের দামামা বাজার আগে থেকেই শিল্পাঞ্চলে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই আজ আসানসোলের বারাবনি বিধানসভার পানুরিয়া এলাকায় এক বিশাল ‘পরিবর্তন সংকল্প সভা’য় যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন পানুরিয়ার সভায় যাওয়ার আগে সুকান্ত মজুমদার আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে পৌঁছান। সেখানে দলের জেলা নেতৃত্বের সঙ্গে এক সংক্ষিপ্ত সাংগঠনিক বৈঠক সারেন তিনি। জেলা কার্যালয় থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

জেলা কার্যালয় থেকে সুকান্ত মজুমদার সরাসরি চলে যান বারাবনি ব্লকের পানুরিয়া এলাকায়। সেখানে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক। সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার স্থানীয় দুর্নীতি, কয়লা ও বালি পাচার এবং কর্মসংস্থানের অভাব নিয়ে সরব হন।

বারাবনির এই সভা থেকে একদিকে যেমন বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার, অন্যদিকে শিল্পাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে চাইলেন পরিবর্তনের বার্তা। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে বারাবনির এই সভা বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *